হেলদি এন্ড টেস্টি ভেজিটেবিল স্যুপ (Healthy and testy vegetable soup recipe in Bengali)

হেলদি এন্ড টেস্টি ভেজিটেবিল স্যুপ (Healthy and testy vegetable soup recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সব্জি ভালো করে ধুয়ে পরিমাণ মতো সব্জি কুচিয়ে নিতে হবে।কড়াই গরম করে গ্যাসের আঁচ কমিয়ে তাতে মাখন দিতে হবে
- 2
মাখন গলে গেলে রসুন কুচি ও আদা কুচি দিয়ে ২ মিনিট ভেজে নিয়ে পেঁয়াজকুচি ও কাঁচালঙ্কা কুচি দিতে হবে
- 3
পেঁয়াজ ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ২ মিনিট ভেজে নিয়ে গাজর,ক্যাপ্সিকাম ও বিন্স দিয়ে মাঝারি আঁচে ৩ মিনিট ভেজে নিয়ে কুচোনো পেঁয়াজকলি দিতে হবে
- 4
পেঁয়াজকলি দিয়ে ৩-৪ মিনিট ভেজে জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতো নুন ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ বাড়িয়ে ফুটতে দিতে হবে
- 5
ফুটে উঠলে আঁচ কমিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে।১০ মিনিট পরে ঢাকা খুলে সব্জিগুলো সেদ্ধ হয়ে গেলে চিনি,পাতিলেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে
- 6
একটা বাটিতে ১/২ কাপ জল দিয়ে কর্নস্টার্চ ভালো করে গুলে নিয়ে ফুটন্ত স্যুপের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে
- 7
আমাদের হেলদি এন্ড টেস্টি ভেজিটেবল স্যুপ একদম তৈরী।পছন্দের পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করতে হবে।আমি পাউরুটি টোস্ট দিয়ে পরিবেশন করেছি
Keywords
Similar Recipes
More Recipes
- গার্লিক ব্রেড (garlic Bread recipe in Bengali)
- চিকেন কোপ্তা কারি (chicken kofta kari recipe in Bengali)
- গার্লিক ব্রেড ( garlic bread recipe in bengali )
- বেবিকর্ণ ইন মেয়ো উস্টারশায়ার সস(baby corn in mayo Worcestershire sauce recipe in Bengali)
- মাশরুম স্পিনাচ স্যুপ (mushroom spinach recipe in Bengali)






















মন্তব্যগুলি