লাউ এর বেক্ড কোফতা(lau er baked kofta recipe in bengali)

লাউ এর বেক্ড কোফতা(lau er baked kofta recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
লাউ এর খোসা ছাড়িয়ে কুড়ে নিতে হবে। এবার ওতে বেসন আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি লবণ আমচুর পাউডার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে মন্ড তৈরী করতে হবে। জল ব্যবহার করার দরকার হবে না। লাউ এর জুসেই মাখা হয়ে যাবে।
- 2
এবার হাতে তেল মাখিয়ে, লাউ মাখা মন্ড থেকে দুই চা চামচ পরিমান নিয়ে গোল গোল আকারে কোফতা গড়ে বেকিং ট্রে তে একটু দূরে দূরে রাখতে হবে। সব কোফতা গড়ে আগে থেকে গরম করা ওভেনে 200 ডিগ্রীতে 10 মিনিট বেক করতে হবে।সময় হয়ে গেলে ওগুলো ওভেনের ভিতরেই রেখে দিতে হবে যাতে অভ্যন্তরের উষ্ণতায় আরো কিছু টা ভাজা ভাজা হয়ে যায়।ভেজানো বাদাম এর খোসা ছাড়িয়ে পিষে নিতে হবে।
- 3
কড়াইতে তেল দিয়ে ডুমো করে কাটা আলু অল্প নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। বাকী তেলে গোটা জিরা তেজপাতা ও থেঁতো করা গোটা গরম মসলা ফোড়ন দিয়ে, বেটে রাখা আদা দিয়ে একটু ভেজে, হলুদ গুঁড়ো ধনে জিরা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।এবার কষানো মসলাতে দিতে হবে টমেটো বাটা ও লবণ। কম আঁচে কষাতে হবে যতক্ষণ না কাঁচা ভাব চলে যায় ।ভেজে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে। সব কিছু মাখামাখা হয়ে গেলে, দিতে হবে এক কাপ জল।দুতিন মিনিট ফুটতে দিতে হবে।
- 4
ঝোল ফুটে উঠলে ওতে দিতে হবে বাদাম বাটা আর বেক্ড কোফতা। দুমিনিট ফুটিয়ে নামানোর আগে ওপর থেকে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরী লাউ এর কোফতা।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (4)