টুটি ফ্রুটি কেক(Tutti frutti cake recipe in Bengali)

#Heart
ভালোবাসার সপ্তাহ চলছে।এই প্রতিযোগিতায় হার্ট শেপ কেক বানিয়েছি।
টুটি ফ্রুটি কেক(Tutti frutti cake recipe in Bengali)
#Heart
ভালোবাসার সপ্তাহ চলছে।এই প্রতিযোগিতায় হার্ট শেপ কেক বানিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপকরন একজায়গায় করে নিয়েছি
- 2
আখি গুঁড় দু চামচ জল দিয়ে গরম করে লিকুইড করে নিয়েছি
- 3
ঠান্ডা করে এতে বাটার আর তেল মিশিয়ে নিয়েছি।তিনটে ডিম ভেঙে ভালো করে মিশিয়েছি।এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি।
- 4
এবার আটা,বেকিং পাউডার, বেকিং সোডা চেলে নিয়ে অল্প অল্প করে মিশ্রণের সাথে মিশিয়েছি।গুঁড়ো দুধ দিয়েছি।
- 5
টুটি ফ্রুটি তে আটা ছড়িয়ে ব্যাটারে মিশিয়ে দিয়েছি।
- 6
একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে ইনডাকশানে মিনিট ৫/৭ প্রিহিট করেছি।
- 7
কেক টিনে তেল ব্রাশ করে আটা ছড়িয়ে ঝেড়ে বাটার পেপার সেট করে ব্যাটার ঢেলে ওপরে টুটি ফ্রুটি ছড়িয়ে পাত্র ট্যাপ করে হাঁড়িতে বসিয়ে ২০ মিনিট মতো বেক করে ওপরে আর একটু টুটি ফ্রুটি ছড়িয়ে আরো ২০ / ২৫ মিনিট মতো বেক করলেই রেডি।
- 8
টুথপিক দিয়ে চেক করে নিতে হবে কেক রেডি কিনা।
- 9
নামিয়ে আধঘন্টা রেখে কিচেন টাওয়াল দিয়ে আরো ঘন্টাখানেক ঢেকে সার্ভ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (7)