মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)

মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাতলা মাছের মুড়ো ভালো করে ধুয়ে নুন ও ১ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন। গোবিন্দ ভোগ চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখুন।
- 2
আলু খুব ছোট টুকরো করে কেটে নিন। ১ টি পেঁয়াজ ও টমেটো কুচিয়ে নিন, আরেকটি পেঁয়াজ, রসুন, আদা ও একটি কাঁচা লঙ্কা এক সাথে বেটে নিন।
- 3
সর্ষের তেল গরম করে প্রথমে মাছের মুড়ো ভেজে তুলে নিন।
- 4
ওই তেলেই আলুর টুকরো নুন ও অল্প হলুদ মাখিয়ে খুব হালকা ভেজে তুলে নিয়ে তারপর তেজপাতা ও গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে একটু ভেজে নিন।
- 5
তারপর পেঁয়াজ-রসুন-আদা-কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, চিনি ও নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঝরানো গোবিন্দ ভোগ চাল দিয়ে ভাজুন কিছুক্ষন।
- 6
প্রয়োজন মত জল দিয়ে ঢাকা দিয়ে চাল সেদ্ধ হতে দিন।
- 7
চাল অর্ধেক সেদ্ধ হলে ভেজে রাখা মাছের মুড়ো একটু ভেঙে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভেজে রাখা আলুর টুকরো গুলিও দিন।
- 8
এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষন রাখুন, চাল পুরো সেদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিন।
- 9
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মুড়ি ঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)