কড়াই কসুরি পনির (Kadai kasoori paneer recipe in Bengali)

Sharmila Majumder @cook_15520754
কড়াই কসুরি পনির (Kadai kasoori paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রয়োজনীয় সকল উপকরণ এক জায়গায় করে রাখলাম।
- 2
পনির গুলোকে চৌকো আকারে টুকরো করে রাখলাম।
- 3
একটা কড়াইতে অল্প রিফাইনড সানফ্লাওয়ার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কাজুবাদাম ভেজে নিতে হবে।
- 4
এবার এই মিশ্রণটি কে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে।
- 5
এবার কড়াইতে আবার বাকি তেলটা নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর আদা বাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মিক্সিতে বেটে রাখা
মিশ্রণটা মিশিয়ে ভালো করে কষাতে হবে। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো এবং সব গুড়ো মসলা দিয়ে কষিয়ে নিতে হবে । কষে গেলে তার মধ্যে পরিমাণমতো জল দিয়ে গ্রেভি ঘন হলে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। - 6
নামানোর আগে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে । তৈরি হয়ে গেল কড়াই কসুরি পনির।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14620742
















মন্তব্যগুলি (3)