মোচার ঘন্ট(Mochar Ghonto recipe in bengali)

Saheli Dey Bhowmik @cook_25230915
মোচার ঘন্ট(Mochar Ghonto recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সারারাত ভিজিয়ে রাখা মুসুরডাল বেটে তাতে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে তা থেকে ছোটো ছোটো কয়েকটা বড়া ভেজে নিতে হবে।
- 2
এবারে কড়াইতে তেল আর ১ টেবিল চামচ ঘি দিয়ে তাতে জিরে ফোড়ন দিতে হবে। তারপর তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আর তাতে লবণ ও হলুদগুঁড়ো দিয়ে হালকা ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে ২/৩ মিনিট কষিয়ে নিতে হবে।
- 3
এবারে আদা বাটা,জিরে গুঁড়ো, কাঁচালঙ্কা আর বড়াগুলো দিয়ে আরো ৩/৪ মিনিট কষিয়ে পর্যাপ্ত জল দিতে হবে।
- 4
জল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে ঘি আর গরমমসলা দিয়ে নামিয়ে মনের মতো করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- কলকাতা ফিশ ফ্রাই (kolkata fish fry recipe in Bengali)
- পেপেঁর টক মিষ্টি আচার(peper tok mishti achaar recipe in Bengali)
- চিলি চীজ টোস্ট (Chilli Cheese Toast recipe in Bengali)
- ওরিও চকো পাটিসাপ্টা (oreo choco patisapta recipe in Bengali)
- ছোলার ডালের ধোঁকার ডালনা (Cholar daler dhokar dalna recipe in bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14621582












মন্তব্যগুলি (7)