বেকড রসগোল্লা (Baked Rosogolla recipe in Bengali)

বেকড রসগোল্লা (Baked Rosogolla recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
দুধ ফুটিয়ে গ্যাস বন্ধ করে তাতে ভিনিগার মিশিয়ে ছানা কাটিয়ে নিতে হবে
- 2
এরপর একটি নরম সুতির কাপড়ে ছানা টা ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চেপে চেপে জল বের করে বেঁধে 15 মিনিটের জন্য ঝুলিয়ে রাখতে হবে।
- 3
এরপর 1 চা চামচ চিনি, কর্নফ্লাওয়ার দিয়ে খুব মসৃন করে মেখে নিতে হবে আর ছোটো ছোটো চানার বল বানিয়ে নিতে হবে।
- 4
এরপর একটি বড়ো পাত্রে 1 কাপ চিনি,7 কাপ জল দিয়ে এলাচ দিয়ে ফুটে উঠলে ছানার বল গুলো দিয়ে ঢেকে 40 মিনিট ফোটাতে হবে মাঝে মাঝে দেখে নিতে হবে যদি জল কমে যায় তাহলে আরো জল দিয়ে দিতে হবে।এরপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 5
একটি প্যানে 2 কাপ দুধ কম আঁচে ফোটাতে হবে 5-7 মিনিট এরপর একটু এলাচ দানা,1/2 কাপ চিনি,গুরো দুধ মিশিয়ে নাড়াতে হবে একটু ঘন হলে নামিয়ে নিতে হবে।
- 6
এরপর একটি এলুমিনিয়ামের পাত্রে রসগোল্লা চেপে চেপে রেখে তারওপর দুধের রাবড়ি টা 180°তে পৃহিট করা ওভেনে 10 মিনিটের জন্য বেক করতে হবে তারপর 10 মিনিটের জন্য গ্রিল করে নিলেই তৈরি বেকড রসগোল্লা।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (13)