আলু বড়ি পোস্ত (Aloo bori posto recipe in bengali)

Gopi ballov Dey @mcook0244
#ফেব্রুয়ারি৩
আলু বড়ি পোস্ত একটা বাঙালি রেসিপি। বাঙালিদের কাছে এই রেসিপি খুব জনপ্রিয়। গরম ভাতের সাথে আলু বড়ি পোস্তর জুরি মেলা ভার।
আলু বড়ি পোস্ত (Aloo bori posto recipe in bengali)
#ফেব্রুয়ারি৩
আলু বড়ি পোস্ত একটা বাঙালি রেসিপি। বাঙালিদের কাছে এই রেসিপি খুব জনপ্রিয়। গরম ভাতের সাথে আলু বড়ি পোস্তর জুরি মেলা ভার।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে ১ টেবিল চামচ তেল দিয়ে বড়ি গুলো ভেজে নিতে হবে।
- 2
এরপর ১ টেবিল চামচ তেল দিয়ে তারমধ্যে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা কুচি দিতে হবে।
- 3
একটু নাড়াচাড়া করে তারমধ্যে ডুমো করে আলুগুলো কেটে দিয়ে দিতে হবে। সাথে নুন ও হলুদ দিয়ে দিতে হবে।
- 4
একটু নাড়াচাড়া করে তারমধ্যে ২ কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে।
- 5
এরপর আলু সেদ্ধ হয়ে এলে তারমধ্যে বড়ি ও পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
- 6
তাহলেই আমাদের আলু বড়ি পোস্ত তৈরি। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14646855

মন্তব্যগুলি (2)