চিংড়ির দোপিঁয়াজা (Chingrir Dopiyaza recipe in Bengali)

Arpita Biswas @cook_25624560
চিংড়ির দোপিঁয়াজা (Chingrir Dopiyaza recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে তেল গরম করে মাছ গুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
কিউব করে কাটা পিঁয়াজ গুলো হালকা ভেজে তুলে রাখতে হবে।
- 3
এবার পিঁয়াজ-আদা-রসুন-টমেটো-কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়তে হবে। কাঁচা গন্ধ টা চলে গেলে লবণ, হলুদ, চিনি, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।
- 4
তেল ছাড়তে শুরু করলে চিংড়ি গুলো দিয়ে নেড়ে জল দিয়ে দিতে হবে।
- 5
জল ফুটে উঠলে ভেজে রাখা পিঁয়াজ দিয়ে গ্ৰেভি টা ঘনো হয়ে আসা অবদি অপেক্ষা করতে হবে।
- 6
গ্ৰেভি টা ঘনো হয়ে এলে ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে 2 মিনিট ঢেকে রেখে তারপর নামিয়ে পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14662198











মন্তব্যগুলি (14)