দই বড়া (Dahi Vada recipe in Bengali)
#GA4#week25
রান্নার নির্দেশ সমূহ
- 1
বিউলির ডাল ভালো করে ধুয়ে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে।এরপর ডালের মধ্যে অল্প জল দিয়ে মিক্সিতে পেষ্ট করে নিতে হবে। ওই ডালের মধ্যে ১ চামচ লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
- 2
কড়াইতে তেল দিয়ে গোল বলের আকারে তৈরী করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো ব্রাউন করে ভাজা হলে একটি পাত্রে জল দিয়ে বড়াগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর বড়াগুলো থেকে অল্প চাপ দিয়ে জল বার করে দিতে হবে।
- 3
অন্য একটি পাত্রে টকদই এর মধ্যে ভাজা মশলা গুঁড়ো, লবণ, চিনি, চাট মশলা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর একটি প্লেটে বড়াগুলো সাজিয়ে তার উপর টকদই, তেতুঁলের চাটনি, টমেটো সস, লাল লংকার গুঁড়ো, চাট মশলা, ঝুড়িভাজা,ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলেই রেডি দই বড়া।
- 4
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14676305
















মন্তব্যগুলি (9)