দই বড়া (Doi bora recipe in Bengali)

দই বড়া (Doi bora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বিউলির ডাল ভালো করে ধুয়ে পরিমাণমতো জল দিয়ে আগেরদিন ভিজিয়ে রেখে দিতে হবে। পরেরদিন সেটাকে মিক্সিতে পিষে নিতে হবে অল্প জল মিশিয়ে।এর মধ্যে সামান্য নুন মিশিয়ে নিতে হবে, আর মৌরি মেশানো যেতে পারে তবে এটা অপশনাল।
- 2
এবার একটা পাত্রে রিফাইনড সানফ্লাওয়ার তেল গরম করে, ওই পাশে রাখা মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গোলাকার করে সামান্য একটু হাতে জল নিয়ে আঙুলের সাহায্যে ছিদ্র করে এক একটা বড়ার আকারে করে ভেজে নিতে হবে।
- 3
ভাজাটা মিডিয়াম আঁচে করতে হবে যাতে। দুপিঠ হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে। এবার একটা পাত্রী হিসেবে উষ্ণ জল গরম করে তার মধ্যে বড়া গুলোকে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর হাতের তালুর সাহায্যে জল চেপে ঝরিয়ে নিতে হবে।
- 4
দইটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য নুন আর চিনিটা মিশিয়ে নিতে হবে। প্রথমে ফেটানো টক দই তার উপর বড়াগুলো সাজিয়ে নিতে হবে। তার উপর আবার দই ছড়িয়ে দিয়ে উপর থেকে মিষ্টি তেঁতুলের চাটনি দিতে হবে। শেষে পরিবেশনের সময় ভেজে রাখা জিরেগুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (2)