চীজি ভেজ টোস্ট স্যান্ডউইচ (cheesy veg toast sandwich recipe in Bengali)

Shreyosi Ghosh @cook_16876046
চীজি ভেজ টোস্ট স্যান্ডউইচ (cheesy veg toast sandwich recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি স্লাইস পাউরুটি নিয়ে তার একদিকে গ্রিন চাটনি টা লাগিয়ে নিতে হবে। এরপরে তার ওপরে দিয়ে দিতে হবে স্লাইস করে কাটা টমেটো। উপর থেকে ছড়িয়ে দিতে হবে এক চিমটি বিট লবণ । তার ওপরে দিয়ে দিতে হবে চিজ। আমি এখানে গ্রেট করা চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে স্লাইস চিজ ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিতে হবে স্লাইস করে কাটা পেঁয়াজ এবং সামান্য গোলমরিচ গুঁড়ো। এরপরে আর একটা পাউরুটির স্লাইসে টমেটো কেচাপ মাখিয়ে ওপরে ঢাকা দিয়ে দিতে হবে।
- 2
এরপরে স্যান্ডউইচ টাকে টোস্ট করার জন্য একটা প্যানে সামান্য বাটার লাগিয়ে নিয়ে পাউরুটির দুই পিঠ ভালো করে টোস্ট করে নিতে হবে ।
- 3
ব্যস এবারে রেডি হয়ে গেল চিজি ভেজ টোস্ট স্যান্ডউইচ । টমেটো কেচাপ সহযোগে সার্ভ করুন সুস্বাদু এই রেসিপিটি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14692405










মন্তব্যগুলি