সাবুদানার খিচুড়ি(Sabudanqr khichuri recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974
#শিবরাত্রির
শিবরাত্রির উপোস এর পর সাধারনত সাবুমাখা খাওয়া হয়। কিন্তু এই সাবুর খিচুড়ি ও খুব ভালো লাগে খেতে।
সাবুদানার খিচুড়ি(Sabudanqr khichuri recipe in Bengali)
#শিবরাত্রির
শিবরাত্রির উপোস এর পর সাধারনত সাবুমাখা খাওয়া হয়। কিন্তু এই সাবুর খিচুড়ি ও খুব ভালো লাগে খেতে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াই গরম করে ওতে চিনা বাদাম শুকনো ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে
- 2
এবার ঐ কড়ায় তেল গরম করে ওতে জিরা ফোঁড়ন দিয়ে ওতে আদা কুচি আর কাঁচালঙ্কা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে
- 3
এবার ওতে সিদ্ধ আলুর টুকরো, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে ওতে জল ঝরানো সাবুদানা দিয়ে ভালোকরে মিক্স করতে হবে
- 4
এবার ওতে চিনি আর লেবুর রস দিয়ে মেশাতে হবে
- 5
এবার ভাজা বাদাম আর ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে
- 6
এবার গরম গরম সার্ভ করতে হবে শিবরাত্রি স্পেশাল সাবুদানার খিচুড়ি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14712251














মন্তব্যগুলি (7)