সাবুদানার পায়েস (Sabudanar payesh recipe in bengali)

#শিবরাত্রির
সারাদিনের উপোসের পর, ঠান্ডা সাবুদানার পায়েস স্বাদে সত্যিই অনন্য। আবার পুষ্টি গুণে ভরপুর একটি সুষম খাদ্য।
সাবুদানার পায়েস (Sabudanar payesh recipe in bengali)
#শিবরাত্রির
সারাদিনের উপোসের পর, ঠান্ডা সাবুদানার পায়েস স্বাদে সত্যিই অনন্য। আবার পুষ্টি গুণে ভরপুর একটি সুষম খাদ্য।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত উপকরণ ঠিক করে নিতে হবে, কারণ এই পায়েস তৈরী করতে খুব কম সময় লাগে। একটি ডেকচিতে জল নিয়ে নুন, তেজপাতা ও ছোট এলাচ থেঁতো করে দিয়ে– ধুয়ে ভিজিয়ে রাখা সাবুদানা ছেঁকে নিয়ে ঐ জলের মধ্যে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলাম। সাবুদানা স্বচ্ছ হয়ে এল।
- 2
এবার ফুটিয়ে ঘন করে রাখা দুধ ঢেলে দিলাম। মনাক্কা দিয়ে ফুটিয়ে নিলাম। ক্রমাগত নেড়ে গুড় দিলাম। গুড় গলে মিশে গেলে আর ও একটু সময় ফুটিয়ে নিলাম। ঘন হয়ে গেলে গ্যাস অফ্ করে দিলাম।
- 3
এবার সাবুদানার পায়েস চিনেমাটির পাত্রে গরম অবস্থায় ঢেলে নিয়ে উপর থেকে কাজুবাদাম ও আমন্ড বাদামের কুচি ছড়িয়ে দিলাম। পরিবেশনের আগে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। একদম অন্য রকম স্বাদ হয় এই পায়েসের।
Keywords
Similar Recipes
More Recipes
- সাবুদানা খিচুড়ি (Sabudana khichuri recipe in Bengali)
- নিরামিষ পনির আলুর তরকারি (Niramish paneer aloor torkari recipe in Bengali)
- সাবুদানার পায়েস/ক্ষীর (sabudanar payes/kheer recipe in bengali)
- নিরামিষ সাবুর খিচুড়ি (niramish sabur khichuri recipe in bengali)
- ব্রেড লাড্ডু (Bread ladoo recipe in bengali)











মন্তব্যগুলি (16)