সোয়াবিনের চপ(Soyabiner Chop Recipe ln Bengali)

Samita Sar @cook_25646655
#স্মলবাইটস
এই চপ একটু অন্যরকম ভাবে করেছি।সয়াবিন বড়ির বদলে আমি সোয়াবিনের দানা দিয়ে বানিয়েছি।
সোয়াবিনের চপ(Soyabiner Chop Recipe ln Bengali)
#স্মলবাইটস
এই চপ একটু অন্যরকম ভাবে করেছি।সয়াবিন বড়ির বদলে আমি সোয়াবিনের দানা দিয়ে বানিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সোয়াবিন সারারাত ভিজিয়ে নিয়ে মিক্সিতে অল্প জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি,তবে বাটায় একটু দানা থাকবে, পুরোপুরি ম্যাশড হবে না।
- 2
এবার মাখা সোয়াবিনের মধ্যে সেদ্ধ আলু,কালোজিরে, নুন,লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা গুড়ো, লেবুর রস,ধনেপাতা কুচি, আদাকুচি, ভাজা জিরে গুড়ো,ব্যাসন ও চালের গুড়ো সব একসঙ্গে নিয়ে মেখে নেবো, আলাদা করে জল দেওয়ার দরকার নেই।
- 3
এবার কড়াইয়ে তেল গরম করতে দেবো।এবার মাখা ব্যাটার থেকে হাতের সাহায্য চ্যাপ্টা করে তেলে দিয়ে কড়া করে ভেজে নেবো।
- 4
এবার টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশনের জন্যে রেডি।পাশে কয়েকটি সোয়াবিনের দানা দিয়েছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14749790







মন্তব্যগুলি (19)