মশলাদার ছোটো আলুর দম (Masaledar choto aloor dum recipe in Bengali)

Oindrila Majumdar @oincook_25812891
মশলাদার ছোটো আলুর দম (Masaledar choto aloor dum recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু অল্প নুন জলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে। সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। কড়াতে তেল গরম করে ওতে গোটা জিরে, গোটা গরম মশলা, গো টা কাঁচালংকা, শুকনো লংকা,লবংগ, তেজপাতা ফোড়ন দিতে হবে।
- 2
কাজুবাদাম দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 3
লাল রং ধরলে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে।কিশমিশ দিতে হবে।
- 4
টমেটো গলে গেলে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। জল শুকিয়ে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করতে হবে মশলাদার ছোটো আলুর দম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14751482















মন্তব্যগুলি (13)