পাভ ভাজি(pav bhaji recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব সবজি সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ সব্জি ম্যাসার দিয়ে ম্যাস করে নিতে হবে বা হাত দিয়ে চটকে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল ও বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু ভেজে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুড়ো আর আদা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে।
- 2
সব্জি কষা হলে পাও ভাজি মশলা দিয়ে দুই কাপ জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে।
- 3
ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। এবার তাওয়াতে পাও বা পাউরুটি গুলো একটু সেঁকে নিয়ে, থালায় লেবু লঙ্কা, পেঁয়াজ কুচি ও বাটার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মহারাষ্ট্র স্পেশাল পাও ভাজি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14832827




মন্তব্যগুলি (5)