আলুর চপ (aloor chop recipe in Bengali)

#আলু
বাঙালির অত্যন্ত প্রিয় আলুর চপ যা সন্ধ্যেবেলার জলখাবার বা বৃষ্টির দিনে আড্ডা জমানো সবকিছুতে একাই একশো।
আলুর চপ (aloor chop recipe in Bengali)
#আলু
বাঙালির অত্যন্ত প্রিয় আলুর চপ যা সন্ধ্যেবেলার জলখাবার বা বৃষ্টির দিনে আড্ডা জমানো সবকিছুতে একাই একশো।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে ২টেবিল চামচ তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে সিদ্ধ আলু,বাদাম,ভাজা মশলা,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,জোয়ান, লবণ,বিট লবণ,চিনি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে চপের পুর বানিয়ে নিন।
- 2
তারপর আলুর পুর টা ছোট ছোট অংশে ভাগ করে হাতের তালুতে রেখে চেপ্টে নিন।এই সময় একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দিন আলুর পুরের ওপর।
- 3
বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ,সামান্য হলুদ গুঁড়ো আর অল্প চিনি দিয়ে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যটার বানিয়ে নিন।
- 4
কড়াইতে তেল গরম করে একটা একটা করে আলুর পুর নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ুন।তারপর দুই পিঠ উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)