পনির দিয়ে সয়াবিনের কোপ্তা(panir dia soyabeaner kopta recipe in bengali)

bina gupta @guptabina
পনির দিয়ে সয়াবিনের কোপ্তা(panir dia soyabeaner kopta recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সর্বপ্রথম সোয়াবিন কে ১০থেকে ১৫ মিনিট পর্যন্ত ভিজিয়ে নিতে হবে। তারপর ভালো করে জলটা নিংড়ে নিতে হবে।
- 2
তারপর ভালো করে মিক্সিতে গুরিয়ে নিতে হবে। সেদ্ধ আলু,জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু ময়দা দিয়ে শক্ত করে নিতে হবে।
- 3
তারপর কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে, মিশ্রনটা কোপতার আকার দিয়ে ভেজে বের করে নিতে হবে।
- 4
ভাজা হয়ে গেলে তারমধ্যে একটু হিং,ধনেপাতা,আদাবাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো,লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো,নুন, দিয়ে নাড়িয়ে নিতে হবে।
- 5
তারপর ফেটানো দইটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। এবার একটু জল দিয়ে সামান্য ফুটতে দিতে হবে। যখন ফুটে যাবে তখন কোপতা দিয়ে ফুটিয়ে নিতে হবে।
- 6
তার উপর দিয়ে ভাজা পনির আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিতে হবে।এবার পরিবেশনের জন্য তৈরি আছে পনির সয়াবিনের কোপ্তা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15064641



মন্তব্যগুলি