সুরমাই মাছের কালিয়া (Surmai macher kaliya recipe in Bengali)

#jamai2021
সুরমাই মাছ মহারাষ্ট্রে খুব জনপ্রিয়। এই মাছটি সেখানে নারকেলের দুধ এবং বিশেষ ভাবে প্রস্তুত মশলা সহযোগে বানানো হয়। তবে আমি আমার তৈরি বিশেষ একটি মশলা বানিয়ে দিয়ে বানিয়েছি। বড়ো ভালো হয়েছিল খেতে। তাই আজ শেয়ার করছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লংকা, ভেজানো শুকনো লংকা সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
মশলার জন্য্য উল্লিখিত সব উপকরণ শুকনো খোলায় সামান্য নাড়াচাড়া করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এ-ই মশলা এয়ার টাইট বক্সে রেখে অনেক দিন পযন্ত ব্যবহার করা যায়।
- 3
কড়াতে তেল গরম করে মাছ প্রথমে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। ঐ তেলেই কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ- আদা - রসুন- টমেটোর পেস্ট টা দিয়ে বেশ কিছু সময় ধরে কষাতে হবে।
- 4
হলুদ গুঁড়ো, লবণ আর পেষা মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা তেল ছেড়ে বেরিয়ে আসে। প্রয়োজন পড়লে মাঝে মাঝে জলের ছিটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
- 5
এবার গরম জল দিয়ে জল ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো নিয়ে ১ মিনিট মতো রেখে ঘি, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গা মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে। পরিবেশনের আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- পাম্পকিন বল পিজ্জা (pumpkin ball pizza recipe in Bengali)
- লাল ঝাল মটন কষা (Red Spicy Mutton kosha recipe in Bengali)
- ঢাকাই পরোটা।(Dhakai paratha recipe in Bengali)
- মিষ্টি কুমড়োর তরকারি ( Pumpkin dry curry recipe in bengali)
- কলকাতা স্টাইলে বানানো মাটন বিরিয়ানি(Kolkata Mutton Biriyani recipe in Bengali))

মন্তব্যগুলি