কনিকা ভোগ(kanika bhog recipe in Bengali)
কনিকা ভোগ(kanika bhog recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল ভালো করে ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ছোলার ডাল ভালো করে ধুয়ে দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর চাল-ডাল জল ভালো করে ঝরিয়ে ঝরঝরে করে নিতে হবে।
- 2
এবার কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মসলা দিয়ে একটু ভেজে নিতে হবে।এবার এর মধ্যে কাজু কিসমিস আলমন্ড দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে।
- 3
এবার জল ঝরিয়ে রাখা আর ছোলার ডাল দিয়ে কাজু কিসমিস এর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
- 4
এবার জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভাল করে ভাজা ভাজা করে নিতে হবে। এ সময় চিনি দিতে হবে, আর এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
- 5
এবার ২ কাপ ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে।
- 6
৫ মিনিট পর ঢাকনা খুলে আবারো ভালোভাবে নেড়ে নিয়ে এক চামচ ঘি দিয়ে গ্যাস লো তে করে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করতে হবে।
- 7
এবার ৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে। চাল গুলো সুন্দর ভাবে সিদ্ধ এবং ঝরঝরে হয়ে যাবে। একটু ঠান্ডা করে ভগবানের উদ্দেশ্যে অথবা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে,, জগন্নাথ দেবের অতিপ্রিয় সুস্বাদু কণিকা ভোগ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)