আমের মালপোয়া (aamer malpua recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সুজি গুড়ো করে একটি বড়ো পাত্রে ঢেলে, ময়দা ও চাল গুড়ো মিশিয়ে নিন ।
- 2
আম ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন ।
- 3
এবার ঐ সুজি, ময়দা, চাল গুড়ো মধ্যে আমের পাল্প দিয়ে, তার মধ্যে এক এক করে গুড়ো দুধ, নুন, পরিমাণমতো চিনি, ড্রাই ফ্রুটস মৌরিও পরিমাণ মতো জল দিয়ে একটা বেটার বানিয়ে নিন।
- 4
বেটার খুব ঘন অথবা পাতলা হবে না, মাঝারি হবে ।
- 5
বেটার ৩০ মিনিট ঢাকা দিয়ে রেস্ট এ রেখে দিন ।
- 6
কড়াইয়ে তেল গরম করে তাতে এক হাতা করে বেটার দিয়ে ঢুবো তেলে এপিঠ ওপিঠ করে অল্প আচে ভেজে তুলে নিলেই তৈরী হয়ে যাবে খুব সুস্বাদু আমের মালপোয়া আর ওপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15260420




মন্তব্যগুলি