চিকেন 65 (chicken 65 recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে বোনলেস চিকেন কিউব,কারি পাতা কুচি, কাশ্মীরি লাল লংকাগুঁড়ো, জিরেগুঁড়ো, কাচা লংকা বাটা, গরম মশলা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, দই, নুন স্বাদ মতো মিশিয়ে এক ঘণ্টা ভাল করে ম্যারিনেট করে নিন।
- 2
কর্ণফ্লাওয়ার, চালের গুঁড়ো, গরম তেল দিন এবং ভালোভাবে মেশান।
- 3
পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে ম্যারিনেট করা চিকেন পিস গুলি ভাজুন।
- 4
তেল দিয়ে একটি প্যান গরম করুন, রসুন কুচি,কাঁচা লংকা, কারি পাতা দিয়ে হালকা ভাজুন এবং চিকেন পিসগুলো দিন।
- 5
এক চিমটি গোল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে টস করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15322860









মন্তব্যগুলি