আলু ঝিঙ্গে পোস্ত (aloo jhinge posto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে ২ টেবিল চামচ সরষে তেল দিয়ে গরম করে তাতে কালোজিরা ফোরন দিয়ে ডুম করে কাটা আলু গুলো দিয়ে ২মিনিট ভেজে নিতে হবে। তারপর ঝিঙ্গে গুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
ঝিঙ্গে আর আলু তখন মজে আসবে তখন পরিমান মত লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে।
- 3
ঝিঙ্গে ঢাকা দিলে আর তরকারিতে লবণ দিলে জল বার হয়। সেই জলটা তখন শুকিয়ে আসবে তখন পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ২মিনিট নেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে।
- 4
যখন তরকারির জল শুকিয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে ১ টেবিল চামচ সরষে তেল দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15347052




মন্তব্যগুলি (8)