এগ কষা (Egg Kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডিম সিদ্ধ করে, ডিম গুলো হালকা চিরে নুন আর হলুদ গুঁড়ো মেখে তেলে ভেজে নিতে হবে।
- 2
তারপর কড়াইতে আবার তেল দিয়ে টুকরো করে রাখা আলু গুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 3
তারপর সেই তেলে মেথি ফোড়ন দিয়ে, কোরান পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষে নিতে হবে। জখন মসলা একটু লাল হয়ে আসবে তখন টমেটো বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে আসলে তখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি দিয়ে আবার কষে নিতে হবে। জখন মসলা থেকে তেল ছেড়ে দেবে তখন আলু দিয়ে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 4
জখন জলটা একটু শুকিয়ে আসবে তখন ডিম গুলো দিয়ে ফুটিয়ে গরম মসলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15347221




মন্তব্যগুলি (5)