বাধাকপির কোফতা কারি (Cabbage kofta curry recipe In Bengali)

বাধাকপির কোফতা কারি (Cabbage kofta curry recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাধাকপি কুচি করে কেটে নিতে হবে, ভালো ভাবে ধুয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে বাধাকপি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে একটা পাত্রে। বাকি সব উপকরণ হাতের সামনে গুছিয়ে রেডি করে নিতে হবে। টমেটো, ২ -৩ টি কাচা লঙ্কা কুচি করে নিতে হবে।
- 2
এবার জল ঝড়ানো বাধাকপির মধ্যে ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/৪ চা চামচ জিরে গুঁড়ো, ১/৪চা চামচ ধনে গুঁড়ো, ১/৪চা চামচ লবণ, কাচা লঙ্কা কুচি, ১/২ চা চামচ আদা পেস্ট, ১/৪চা চামচ চিনি, চাল গুঁড়ো, বেসন সব একসাথে মিশিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে, (প্রয়োজন হলে বেসন আর চাল গুঁড়ো আরো একটু মেশানো যেতে পারে) এবার সে গুলো ছোট ছোট বলের আকারে কোফতা বানিয়ে নিতে হবে।
- 3
গ্যাসে একটি কড়াই বসিয়ে গরম হলে ওর মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে গরম হলে কোফতা গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে সব কোফতা গুলো।
- 4
অন্য একটি প্যান গ্যাসে বসিয়ে ওতে ৪টেবিল চামচ সাদা তেল গরম হলে ওর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি ও আদা বাটা টা দিয়ে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম টু লো আচে ১মিনিট এর মতো, তারপর কাজু বাটা দিয়ে, একটু নেড়েচেড়ে সব মশলা,লবণ,চিনি মিশিয়ে নিয়ে নাড়তে হবে আরো ২মিনিট এর মতো। এবার ফেটিয়ে নেওয়া টকদই মিশিয়ে নাড়াচাড়া করে গোটা ২ টি কাচা লঙ্কা দিয়ে ১-১.৫ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 5
ভালো ভাবে ফুটতে শুরু করলে ওর মধ্যে কোফতা মিশিয়ে নিতে হবে, আর একটা চাপা দিয়ে ৫ মিনিট এর মতো হাই ফ্লেমে হতে দিতে হবে(জল টা একটু বেশি দিতে হবে কেন কি কোফতা তে জল টেনে নেয়) ।
- 6
৫ মিনিট পর চাপা খুলে ওতে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে, কিছু খন চাপা দিয়ে রেস্ট এ রেখে দিতে হবে। এরপর একটা প্লেটে সাজিয়ে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে গরম গরম সাউথ ইন্ডিয়ান টমেটো রাইস বা যে কোনো কিছু যেমন রুটি,পরোটার সাথে পরিবেশন করুন নিরামিষ এর দিনে। অপুর্ব টেস্টি এই রেসিপি।
Keywords
Similar Recipes
More Recipes
- বাঁধাকপির ভাপা পিঠে(bandhakopir bhapa pithe recipe in Bengali)
- কাতলা মাছের দোপেঁয়াজা(katla macher dopeyaja recipe in Bengali)
- হেলদি স্যুইটকর্ন চার্ট(Healthy sweet corn chaat recipe in Bengali)
- ক্যাবেজ চিকেন বম্বস (Cabbage Chicken Bombs recipe in Bengali)
- স্পাইসি পাস্তা (spicy pasta recipe in Bengali)















মন্তব্যগুলি (18)