গুঁড়ো দুধের মালপোয়া (guro doodher malpua recipe in Bengali)

#JM
শ্রী কৃষ্ণ ও বাবা লোকনাথের জন্মাষ্টমী উপলক্ষে এই রান্না।।
গুঁড়ো দুধের মালপোয়া (guro doodher malpua recipe in Bengali)
#JM
শ্রী কৃষ্ণ ও বাবা লোকনাথের জন্মাষ্টমী উপলক্ষে এই রান্না।।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে রস তৈরী করার জন্য চিনি ও জল দিয়ে ফুটতে বসিয়ে দিতে হবে,
- 2
চিনি সম্পূর্ণ গলে জলের সাথে মিশে গেলে ও জল মাঝারি আঠালো হতে শুরু করলে তাতে থেঁতো করা এলাচ দিয়ে সামান্য ফুটিয়ে বন্ধ করে রেখে দিতে হবে,
- 3
অপরদিকে একটি পাত্রে ময়দা, সুজি, গুড়ো দুধ, চিনি, কাজুবাদাম ও কিসমিস কুচি মিশিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে একটি মাঝারি গাঢ় ব্যাটার তৈরী করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে,
- 4
তিরিশ মিনিট পরে ঢাকা খুলে আর একবার মিশিয়ে একটি গোল হাতার সাহায্যে আগে থেকে কড়াইয়ে গরম করতে বসানো সাদাতেলে গোল করে দিয়ে দিতে হবে,
- 5
তারপর একদম কম আঁচে দুপাশ হাল্কা লালচে করে ভেজে তুলে অপর একটি পাত্রে আগে থেকে তৈরী করাগরম চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে,
- 6
দশমিনিট পরে একটি পাত্রে রসে ভেজানো মালপোয়াগুলো তুলে ওপর থেকে রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)