থোড় ভাজা(thor bhaja recipe in Bengali)

থোড় আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান।থোড় হজম শক্তি বৃদ্ধি করে, শরীরের বিষাক্ত উপাদান দূর করে, অন্ত্র পরিষ্কার করে। এটি আয়রন এ পরিপূর্ণ।কচি থোড়ের রস ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। এটি অনেক ভাবে রান্না করা যায়, আমি আজ ভাজা বানালাম।
থোড় ভাজা(thor bhaja recipe in Bengali)
থোড় আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান।থোড় হজম শক্তি বৃদ্ধি করে, শরীরের বিষাক্ত উপাদান দূর করে, অন্ত্র পরিষ্কার করে। এটি আয়রন এ পরিপূর্ণ।কচি থোড়ের রস ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। এটি অনেক ভাবে রান্না করা যায়, আমি আজ ভাজা বানালাম।
রান্নার নির্দেশ সমূহ
- 1
থোড় খুব ভালো করে কুচি করে কেটে একটু নুন ও হলুদ মাখিয়ে ধুয়ে নিতে হবে। ১ চামচ কালো জিরে ছাঁকনি তে করে ভালো করে ধুয়ে, একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে।
- 2
এবার এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিতে হবে। এরপর ২টি শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কেটে রাখা থোড় দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 3
মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে পুরে না যায়।থোড় সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে, পরিমাণ মতো নুন,১/২ চামচ হলুদ ও ২ চামচ চিনি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে।
- 4
নাড়া চাড়া করতে করতে থোড় খুব ভালো সিদ্ধ হয়ে গেলে এবং ভাজা হয়ে তেল ছেড়ে দিলে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এর স্বাদ অনন্য।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি (Chingri mach diye pui shak chorchori recipe in Bengali)
- তালের পাটিসাপটা পিঠা (Taler patisapta pitha recipe in Bengali)
- কলকাতা স্টাইল ম্যাগি বিরিয়ানি (kolkata style maggi biryani recipe in Bengali)
- মিক্স ফ্রুট চাটনি(Mix fruit chatni recipe in Bengali)
- ধনেপাতা পুদিনাপাতার চাটনি (Green Chutney recipe in Bengali)















মন্তব্যগুলি (5)