ফ্রায়েড রাইস (Fried rice recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল গুলো ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ভাত বানানোর জন্য একটি পাত্রে ১ লিটার জল দিয়ে জল ফুটতে শুরু করলে জলের মধ্যে একটু নুন, তেজপাতা ও এলাচ, লং, দারুচিনি দিয়ে দিতে হবে ও চাল গুলো দিয়ে দিতে হবে।ভাত টা ৯০ শতাংশ হয়ে এলে ভাতটা ছেঁকে নিয়ে একটি ঝুড়িতে ঢেলে নিতে হবে।ও মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে।
- 2
এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে সব্জি গুলো অল্প অল্প করে ভেজে নিতে হবে ও কাজুবাদাম কিশমিশ ভেজে নিতে হবে।
- 3
এরপর কড়াইয়ে ঘি গরম করে তারমধ্যে সমস্ত মশলা গুলো ভেজে নিতে হবে। এবার একটি বড় পাত্রে প্রথমে ঘি, গরম মসলা তার পর ভাত তার পর কিছু টা চিনি, কিছু টা সব্জি ও কাজু, কিশমিশ ছড়িয়ে দিতে হবে। এভাবে প্রতিটি লেয়ার করতে হবে ও কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15532158




মন্তব্যগুলি