ফুল কপির পরোটা (Fooll kopir paratha recipe in bengali)

Satabdi Ghosh @2206950food
নিরামিষ ফুলকপির পরোটা খেতে খুব সুন্দর ।
ফুল কপির পরোটা (Fooll kopir paratha recipe in bengali)
নিরামিষ ফুলকপির পরোটা খেতে খুব সুন্দর ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ফুলকপি গুলো ধুয়ে নিয়ে কুড়ে নিন ।
- 2
তার পর একটা কড়াইতে ২ চামচ ঘি দিয়ে প্রথমে আদা বাটা দিয়ে দিন একটু ভেজে নিয়ে তাতে লঙ্কা কুচি দিয়ে কোড়া ফুলকপি টা দিয়ে দিন এবং তাতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিন ।
- 3
এর পর ভাজা ভাজা হয়ে গেলে তাতে চিনি লবণ দিয়ে দিন । শেষে নামাবার সময় তাতে ধনেপাতা কুচি ও কাগজি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন । এর পর ঠাণ্ডা করে নিন ।
- 4
এবারে একটা পাত্রে আটা ও ময়দা নিয়ে তাতে সাদা তেল ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন । এরপর ময়দা মাখার পর তাতে ফুল কপির পুরটা ভালো করে ভরুন ।
- 5
এর পর বেলে নিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ফুলকপির পরোটা ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15532237





মন্তব্যগুলি