গলদা চিংড়ির মালাইকারি(golda chingrir malai curry recipe in Bengali)

Satabdi Ghosh @2206950food
গলদা চিংড়ির মালাইকারি(golda chingrir malai curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গলদা চিংড়ি মাছ গুলো ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে একটু ফুটিয়ে নিন ।
- 2
তার পর একটা কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে গলদা চিংড়ি মাছ গুলো হালকা করে ভেজে নিন ।
- 3
এর পর ঐ তেল এর মধ্যে গোটা জিরে ও তেজপাতা দিয়ে দিন তার পর ওতে আদা ও রসুন বাটা দিয়ে দিন তার পর একটু ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিন । তার পরে একে একে দই, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, দিয়ে দিন ভাল করে কষে নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে দিন ।
- 4
এর পর গলদা চিংড়ি মাছ গুলো দিয়ে দিন এবং একটু কষে নিয়ে তাতে জল দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট পর ঢাকনা খুলে তাতে নারকেল বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তাতে ঘি ও গরম মসলা গুঁড়ো দিয়ে দিন ।
- 5
এর পর গ্যাস বন্ধ করে দিন ।আর গরম গরম পরিবেশন করুন মজাদার গলদা চিংড়ি মাছ এর মালাইকারি ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15560604



মন্তব্যগুলি