পোস্তর বড়া (Postor bora recipe in Bengali)

#DRC4
এটি আমার ভীষণ প্রিয় একটি খাবার... সবার সাথে রেসিপি ভাগ করে নিলাম..
পোস্তর বড়া (Postor bora recipe in Bengali)
#DRC4
এটি আমার ভীষণ প্রিয় একটি খাবার... সবার সাথে রেসিপি ভাগ করে নিলাম..
রান্নার নির্দেশ সমূহ
- 1
পোস্ত ta ৩০মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো.. এমন ভাবে জল টা যোগ করবো যেন পোস্ত দানা ও জলের লেভেল সমান থাকে অর্থাৎ পোস্ত দানা গুলো জলের মধ্যে জাস্ট ডুবে থাকবে..
- 2
একটা মিক্সার ব্লেন্ডারে পোস্ত ও জলের মিশ্রণ টা ঢেলে নেব.. কাঁচাল্ঙ্কা ও নুন যোগ করবো... একটা পেস্ট বানিয়ে নেব.. পরিমান মতো জল যোগ করা যায় কিন্তু যত শুকনো শুকনো পেস্ট টা হবে ততো ভালো..
- 3
একটা বাটিতে মিশ্রণ টা ঢেলে তাতে একে একে বেসন, ময়দা, কর্ন স্টার্চ ও পেঁয়াজ কুচি যোগ করে ভালো করে মিশিয়ে নেব..
- 4
ফ্রায়িং প্যানে তেল গরম করতে দেবো.. মাঝারি গরম হয়ে এলে মিশ্রণ টা ভাগ ভাগ করে প্যানে যোগ করবো.. খেয়াল রাখতে হবে আঁচ যেন লোয়ার মিডিয়াম থাকে.. এক পিঠ ভাজা হয়ে এলে সাবধানে উল্টে দেবো.. এভাবে সব গুলো ভেজে তুলবো..
- 5
গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো..
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)