চিংড়ি পোস্ত সর্ষে দিয়ে (Chingri posto sorshe diye recipe in Bengali)

Sudipta Rakshit @sudi5570
চিংড়ি পোস্ত সর্ষে দিয়ে (Chingri posto sorshe diye recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো কে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে কালোজিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে।
- 3
চিংড়ি মাছ গুলো কে ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে।
- 4
এবার কড়াইতে আবার সাদা তেল দিয়ে তাতে পোস্ত বাটা, সর্ষে বাটা এবং টক দই দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে।
- 5
এবার হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদানুযায়ী দিয়ে বেশ ভালো করে মশলা টি কষাতে হবে।
- 6
মশলা ভালো করে কষানো হয়ে গেলে চিংড়ি মাছ গুলো কে দিয়ে বেশ ভালো করে নাড়া চারা করে কষাতে হবে এবং ঢাকা চাপ দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।
- 7
মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে এবং চিংড়ি মাছ বেশ মাখা মাখা হবে তখন চিংড়ি পোস্ত নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15746795



মন্তব্যগুলি