চিংড়ির নারকেল দুধের পোলাও (Chingrir narkel dudh pulao recipe in Bengali)

চিংড়ির নারকেল দুধের পোলাও (Chingrir narkel dudh pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আদা, রসুন, টমেটো আর কাঁচালঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব.. চিংড়ি গুলো কে নুন, লেবুর রস আর গোল মরিচ গুঁড়ো দিয়ে 10মিনিট ম্যারিনেট করে রাখবো..গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব..
- 2
কড়াই তে সাদা তেল আর ঘি গরম করে তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ,দারচিনি ফোড়ন দেবো..তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, কাজু বাদাম ও অল্প নুন যোগ করবো..পেঁয়াজ টা স্বচ্ছ হয়ে এলে বানিয়ে রাখা পেস্ট ও চিংড়ি গুলো দিয়ে দেবো.. এবার খুব ভালো করে কষাবো..
- 3
স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো যোগ করবো.. ভালো করে কষা হয়ে গেলে চাল টা যোগ করবো...
- 4
চাল টা 5মিনিট চিংড়ির মশলা টায় কষিয়ে নেব..
আমি 2কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি.. তাই 1&1/2 কাপ পাতলা নারকেল দুধ ও 2&1/2 কাপ গরম জল যোগ করবো..জল টা চালের সাথে মিশিয়ে দেবো ভালো করে.. আঁচ বাড়িয়ে দেব.. - 5
ফুটে উঠলে 2টো চেরা কাঁচালঙ্কা ও স্বাদ মতো নুন, চিনি যোগ করবো.. আঁচ কমিয়ে কড়াই তে ঢাকনা দিয়ে 15মিনিট রান্না করবো..15মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজ বিরেস্তা ও অল্প গরম মশলা গুঁড়ো যোগ করে হালকা হাতে পোলাও টা একটু নেড়ে দেবো..
- 6
আরো 5মিনিট এক ই ভাবে ঢাকা দিয়ে রান্না করবো.. নামানোর সময় অল্প গোলাপ্ জল ও ঘি মিশিয়ে নামিয়ে নেব..
উপরে পেঁয়াজ বিরেস্তা ও ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করবো..
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)