পাঁচফোড়ন ডিম কষা((Panchforon dim kasha racipe in Bengali)

Anushree Das Biswas @cook_0107
পাঁচফোড়ন ডিম কষা((Panchforon dim kasha racipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব জোগাড় করে নিলাম।ডিম ৫,টা সেদ্ধ করে নিলাম।
- 2
ডিম র খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে গায়ে চির দিয়ে দিলাম।নুন হলুদ মাখিয়ে ৪টে ডিম তেলে ভেজে তুললাম।
- 3
টমেটো গ্রেট করে নিলাম।১ মাঝারি পেয়াঁজ গ্রেট করে নিলাম।অন্য ছোট পেয়াঁজ টা কুচিয়ে নিলাম।
- 4
এবার কড়াই এ আরো একটু তেল দিয়ে গরম হলে পাঁচফোড়ন ও ৩টে কাঁচালঙ্কা চেরা ফরণ দিলাম।সুঘ্রাণ বেরোলে কুচি করা পেয়াঁজ দিয়ে অল্প চিনি দিলাম।রং ধরলে গ্রেট করে পেয়াঁজ দিয়ে কিছুক্ষন কষিয়ে টমেটো গ্রেট টা দিয়ে কষতে থাকবো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত।
- 5
এবার হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষতে হবে। একটা ডিম কেটে একই সাথে কষতে হবে।প্রয়োজনে অল্প জল দিয়ে আরো একটু কষে আন্দাজ মত গরম জল দেব।নুন দিয়ে ভেজে রাখা বাকি ৪টে ডিম গুলো ঝোলে দিয়ে ফোটাবো।
- 6
নামানোর আগে দু তিনটে কাঁচালঙ্কা চেরা দিয়ে নামিয়ে নিলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15753091








মন্তব্যগুলি (5)