গাজরের ডিলাইট (carrot delight recipe in bengali)

Mausumi Sinha @cook_16028915
গাজরের ডিলাইট (carrot delight recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। তারপর কড়াইতে ঘি গরম করে তাতে গাজর দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিনি ও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষন পর্যন্ত দুধ শুকিয়ে যাওয়া অবধি। নামানোর আগে এলাচ গুঁড়ো দিতে হবে।
- 2
এবার আরেক টি প্যানে দুধ গরম করে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পাউরুটি র গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে। এবার মিল্ক পাউডার দিয়ে আরো কিছু সময় নাড়াচাড়া করতে হবে। তারপর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
*(পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে) - 3
এবার ছোট গ্লাসে দুধের রাবড়ি আগে দিয়ে তারপর গাজরের ক্ষীরের লেয়ার দিয়ে আবার রাবড়ির লেয়ার দিতে হবে। এইভাবেই সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে গাজরের ডিলাইট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15897078






মন্তব্যগুলি (2)