নারকেলের পুর ভরা ভাপা পিঠে (narkeler pur bhora bhapa pithe recipe in Bengali)

Moli Mazumder @cook_17986015
নারকেলের পুর ভরা ভাপা পিঠে (narkeler pur bhora bhapa pithe recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইয়ে নারকেলের,খেজুর গুড় দিয়ে পুর বানিয়ে নিন ।
- 2
চালের গুড়ো মিশিয়ে ভালো করে চেলে নিন ও নুন মেশান ।
- 3
মিক্সিতে মটরসুটি ও গাজরের আলাদা আলাদা পেস্ট বানিয়ে নিন
- 4
একটি ছোট সাইজের বাটি নিয়ে (পিঠের সাইজের) ঐ পরিমাণ চালের গুড়ো তে মটর সুটির পেস্ট মিশিয়ে নিন ।
- 5
বাটিতে চালের গুড়ো দিয়ে মাঝে নারকেলের পুর দিয়ে আবার চালের গুড়ো দিয়ে ঢাকা দিন (বাটি যেন পুরো ভরে না যায়)
- 6
ঐ ভাবেই আর একটি গাজরের রস দিয়ে তৈরি করুন ।
- 7
আর একটি শুধু চালের গুড়ো দিয়ে আর একটি তৈরী করুন ।
- 8
হাঁড়ি তে গেসে /উনুনে জল বসিয়ে দিন ।
- 9
এবার হাঁড়িতে জল বসিয়ে তার ওপর ফুটো ঢাকনা দিয়ে বাটি গুলো বসিয়ে ওপরে ঢেকে দিন ।
- 10
জল যত ফুটবে পিঠে তত তৈরী হবে
- 11
এই ভাবে ৩০ /৪০ মিনিট পর দেখে নিয়ে হয়ে গেলে নামিয়ে বাটি থেকে বার করে পরিবেশন করেন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15915222



মন্তব্যগুলি