দেশ কা খানা (Desh ka Khana Recipe In Bengali)

#rpd
এই গনতন্ত্র দিবসে সবাই কে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের দেশ সুজলা সুফলা শস্য ভরা ।তাই আমি আজ আমাদের শস্য দিয়ে বললাম সবার পছন্দের রুটি, তরকারি আর আচার ।সাধারণ খাবার ই একটু অন্যরকম ভাবে প্রকাশ।যা উওর ভারতের রোজকার খাবার।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মিক্সি তে ধনে পাতা,আদা,কাচা লঙ্কা, আর একটু নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন। আপনার ধনে পাতার চাটনি তৈরী।
- 2
এবার একটা কড়াই এ ঘী গরম করে তাতে সমস্ত গুঁড়ো মশালা দিয়ে আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার সিদ্ধ সোযাবিন মিশিয়ে নিন। ভিতরের পুর তৈরী।
- 3
এবার একটা বাটিতে লেবুর রস,নুন,লঙ্কা র গুড়োর মধ্য গাজর গুলো ভিজিয়ে রাখুন। গাজরের আচার তৈরী হয়ে যাবে । এবার আর একটা বাটিতে দু রকম আটা নিয়ে নুন,দই আর গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটা ডো বানিয়ে রেখে দিন।
- 4
এবার আমার ডো থেকে লেচি বার করে রুটি বানান। একটু বড়ো সাইজের রুটি বানিয়ে গ্যাস এ সেঁকে নিন।
- 5
এবার একটা রুটি নিয়ে তার মধ্যে সোযাবিন এর পুর ভরে রোল করে নিন। এবার তার তিন টুকরো করে রেখে দিন। প্লেটে প্রথমে ধনে পাতার চাটনি তার ওপর রুটির রোল আর উপর দিয়ে গাজরের আচার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আপনার দেশ কি খানা তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)