চটপটা সাবুদানা খিচুড়ি(chatpata sabudana khichdi recipe in Bengali)

Debasree Sarkar @DS_17
#svr
উপবাস এর দিন আইডিয়াল খাবার।
চটপটা সাবুদানা খিচুড়ি(chatpata sabudana khichdi recipe in Bengali)
#svr
উপবাস এর দিন আইডিয়াল খাবার।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সাবুদানা ২-৩ বার ভালো করে ধুয়ে সাবুদানার পরিমাণ এর অর্ধেক জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ৮-১০ ঘন্টা।(১ কাপ সাবুদানা ১/২ কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে)
- 2
এবার কড়াই তে সাদা তেল দিয়ে তার মধ্যে নারকেল কুচি ও চিনাবাদাম ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলে গোটা জিরে দিয়ে ২০ সেকেন্ড ভেজে তার মধ্যে আলু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভাজতে হবে।
আলু ৫০% ভাজা হলে তার মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, টম্যাটো কুচি দিয়ে ভাঁজতে হবে। - 3
আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে জলে ভিজিয়ে রাখা সাবুদানা, চিনি, ভাজা জিরে গুঁড়ো, ভাজা নারকেল কুচি, ভাজা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট এর জন্য ঢেকে দিতে হবে।
- 4
৫ মিনিট পর ঢাকা খুলে লেবুর রস, ধনেপাতা কুচি, ঘী দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16030785



মন্তব্যগুলি