ধোঁকার ডালনা (dhokar dalna recipe in Bengali)

#hometime
বাঙালির চিরন্তন ভালোবাসা, ধোঁকার ডালনা।মায়ের হাতের রেসিপি সব সময় ই সুন্দর। কিন্তু ধোঁকার ডালনা আমার অলটাইম ফেবারিট।
ধোঁকার ডালনা (dhokar dalna recipe in Bengali)
#hometime
বাঙালির চিরন্তন ভালোবাসা, ধোঁকার ডালনা।মায়ের হাতের রেসিপি সব সময় ই সুন্দর। কিন্তু ধোঁকার ডালনা আমার অলটাইম ফেবারিট।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আগের থেকে ভিজিয়ে রাখা মটর ডাল জল ছাড়া ভালো করে বেটে নিন মিক্সিতে।
- 2
একটা বড় পাত্রে বাটা ডাল, লঙ্কা বাটা,সামান্য আদা বাটা নুন,গোটা জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
- 3
গ্যাস অন করে কড়াই গরম করে নিন,তেল দিন। তেল গরম হলে ফেটানো ডাল দিয়ে ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে। ডালের কাঁচা গন্ধ চলে গেলে ভাজা ভাজা হলে গ্যাস অন করে নিন।
- 4
একটা ষ্টীলের থালায় তেল ব্রাশ করে নিন।
ডালের মিশ্রন টা থালাতে ছড়িয়ে দিন।
ঠান্ডা হলে ইচ্ছে মতো পিশ করে নিন। - 5
আবারও গ্যাস অন করে তেল দিয়ে ধোঁকা গুলো এক এক করে ভেজে নিন।
- 6
ওই তেলের মতো গোটা জিরে,শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগের থেকে ডুমো ডুমো করে কাটা আলু গুলো ভেজে নিন।
- 7
এবার এতে এক এক করে আদা বাটা,হলুদ গুঁড়ো, টমেটো পিউরি নুন,চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিন।
- 8
প্রয়োজন মত জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। আলু সেদ্ধ হলে আগের থেকে ভাজা ধোঁকা গুলো দিয়ে মিনিট ৫ এক ফুটিয়ে ঘি ও ভাজা মশালা দিয়ে নেড়ে নিলেই রেডি বাঙালির চিরন্তন ভালোবাসা ধোঁকার ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি