ভেজিটেবিল চপ (vegetable chop recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বিট সামান্য লবণ দিয়ে নরম করে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এরপর এটি ম্যাশ করে নিতে হবে।
- 3
বাদাম সামান্য তেলে ভেজে তুলে নিতে হবে।
- 4
এরপর চটকে রাখা বিটের সাথে একে একে নুন, ভেজে রাখা বাদাম,কিসমিস,ধনে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনেপাতা দিয়ে ভালো করে মাখতে হবে।
- 5
এরপর একটি বাটিতে কনফ্লাওয়ার জল দিয়ে গুলে নিতে হবে।
- 6
এর পরে বিট মাখা থেকে হাতের তালুতে সামান্য কিছুটা অংশ তুলে নিতে হবে।
- 7
এরপর এটিকে চপের আকারে গড়তে হবে লম্বা করে।
- 8
এরপর কনফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করতে হবে।
- 9
এরপর কড়াইতে তেল গরম করে এই ভেজিটেবিল চপ গুলি ডুবোতেলে ভেজে টমেটো সস সহযোগে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16230054




মন্তব্যগুলি