চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পেঁয়াজ কুচি হালকা ভাপিয়ে বা ৫-৭ মিনিট ঢাকা দিয়ে মাইক্রো করে,বেটে নিতে হবে।
- 2
এবার চিকেন এর মধ্যে একে একে দই, টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচ লবঙ্গ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করতে হবে।
- 3
এবার তেল গরম করে ম্যারিনেট সুদ্ধু চিকেন টা দিয়ে,নুন চিনি কাজু বাটা মিশিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। চিকেন সেদ্ধ হয় গেলে কেওড়া জল টা দিয়ে দিতে হবে।
- 4
অন্য একটা পাত্রে ঘী গরম করে তেজপাতা,শুঁকনো লঙ্কা গোটা ফোরোন দিতে হবে।
- 5
এবার ঘী সমেত ফরোন টা তৈরি চিকেন ওপর দিয়ে ধাকা বন্ধ করে একবার ফুটিয়ে নিতে হবে।
- 6
আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষন রেখে ওপর থেকে ক্রিম দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16275288







মন্তব্যগুলি (2)