ছোলার ডাল নারকেল কুচি কিসমিস দিয়ে (cholar dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে ২ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, দু ঘন্টা পরে কুকারে ডাল, ১/২চামচ মতো নুন তেজপাতা আর পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আঁচে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
আর একটি বাটিতে আদা বাটা, আর হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলা বানিয়ে রাখতে হবে। - 2
এরপর কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে নারকেল কুচি গুলো সোনালী করে ভেজে তুলে নিতে হবে।
তারপর ওই তেলেই একে একে গোটা গরম মশলা (দারচিনি,এলাচ, লবঙ্গ), গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং ফোড়ন দিয়ে গন্ধ বেরোলে তৈরি করা মশলার মিশ্রণটি (আদাবাটা, হলুদ,ধনে, জিরে গুঁড়ো) দিয়ে ভালো করে ভাজতে হবে,যাতে মশলা র কাঁচা গন্ধ চলে যায়, মাঝে একটু জলের ছিটে দিয়ে নিতে হবে, তাহলে মশলা পুড়ে যাবে না। - 3
এরপর ওতে কিশমিশ, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে, সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে, স্বাদ অনুসারে নুন,চিনি দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে,ডাল একটু ঘন হলে ওতে গরম মশলা গুঁড়ো, ঘি আর ভাজা নারকেল কুচি দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
এই ডাল লুচি, রাধাবল্লভী, পোলাও, পরোটা দিয়ে খাওয়া যায়।
আমি এখানে রাধাবল্লভী র সঙ্গে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি