চকলেট পুডিং (chocolate pudding recipe in Bengali)
চকলেট পুডিং (chocolate pudding recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে।প্রায় 1/2 বা আর একটু কম ঘনও চলতে পারে। চিনিটা এর মধ্যে মিশিয়েই জ্বাল দিতে হবে।ঘন হয়ে আসার মুহূর্তে এই চিনি মেশাতে হবে।
- 2
পাউরুটি দুটোর সাইড কেটে বাদ দিয়ে এই গরম দুধে ভিজতে দিতে হবে।ঠান্ডা হয়ে গেলে এই পাউরুটি ভেজানো দুধ মিক্সির বড় বাটিতে ঢেলে এর মধ্যে কোকো পাউডার, ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।একেবারে একটা স্মুদ মিশ্রণ তৈরি হবে।
- 3
এবারে একটা স্টিলের টিফিন বাটিতে ঘি মাখিয়ে এই মিশ্রণ টা ঢেলে দিতে হবে।
- 4
বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা বড় কুকারে সামান্য জল দিয়ে নেটের জালিটা(কুকারের সঙ্গেই দেয় যে আলুমিনিয়ামের জালি)উল্টো করে পেতে এই বাটিটা বসিয়ে দিতে হবে।
- 5
কুকারের ঢাকনা আটকে ছোট বার্নারটাই চাপিয়ে দিতে হবে একে, আঁচটা ফুলে থাকবে।
- 6
4 টে সিটি পড়লে গ্যাস বন্ধ করে দিয়ে অপেক্ষা করতে হবে ভেতরের গরম এয়ার টা নিজে থেকে বের হওয়া অবধি।
- 7
এবারে কুকারের ঢাকনা খুলে খুব সন্তর্পনে একটা সাঁড়াশি দিয়ে বার করে নিতে হবে ভেতরের টিফিনবক্স টা।
- 8
বক্সটার ঢাকনা খুললেই দেখা যাবে যে চকোলেট পুডিং রেডি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি