কাঁচা আমের জল দিয়ে ফুচকা(kancha aamer jol diye fuchka recipe in Bengali)
কাঁচা আমের জল দিয়ে ফুচকা(kancha aamer jol diye fuchka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সুজি টা হালকা গরম জল দিয়ে ভেজাতে হবে ৫ মিনিট
- 2
বেশি জল থাকলে ড্রেইন করে নিন।
- 3
এবার এতে ময়দা খাওয়ার সোডা, পাপাড খার মিশিয়ে
শক্ত করে মেখে নিতে হবে। - 4
এবার ছোটো ছোটো লেচি কেটে বেলে নিতে হবে।
একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে চিপে পেতে নিতে হবে,বেলে বেলে কাপড়ের ওপর রাখতে হবে। - 5
এবার একটা গভীর করাই তে তেল গরম করুন, ডিপ ফ্রাই হবে তাই একটু বেশী তেল দরকার।
- 6
এবার গরম তেলে আঁচ বাড়িয়ে,কাপড়ের সঙ্গে লেগে থাকা দিক টা তেলের ওপর যেনো পরে, এই ভাবে ছাড়তে হবে। তাহলে ফোলে ভালো।
- 7
এই ভাবে সমস্ত ফুচকা ভেজে নিন।papad khar এর জন্য ফুচকা নরম হয়ে না।
- 8
এবার সেদ্ধ আম টা পিষে নিন,পরিমাণ মতন ঠান্ডা জল মেশান।
- 9
এবার একে একে পুদিনা পাতা থেতো, ধনে পাতা থেতো কাঁচা লঙ্কা থেতো, বিট নুন,সাদা নুন জিরে ভাজা গুঁড়ো মেশিয়ে নিন। এবার একবার ছেঁকে নিন,
- 10
আলু সেদ্ধ চোটকে নিন,এতে ভেজানো ছোলা, পেয়াজ কুচি, লেবুর রস, ধনে পাতা কুচি, ভাজা জিরার গুঁড়া নুন শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন
- 11
এবার ফুচকা ফাটিয়ে আলুর পুর দিয়ে জলে চোবান আর পরিবেশণ করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)