মিক্সড চাউমিন (Mixed chow mein recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন কিমায় আদা-রসুন পেস্ট, গোলমরিচ,সয়াসস, লেবুর রস, কর্নফ্লাওয়ার, নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে । চাউ নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
কড়াইতে পরিমাণ মতো সাদাতেল দিয়ে ডিমটা নুন, গোলমরিচ মিশিয়ে ভেজে নিয়ে ঐ তেলেই চিকেনটাও ভেজে তুলে নিতে হবে । আরো একটু তেল দিয়ে তাতে রসুন কুঁচি দিয়ে পেঁয়াজকুঁচি, গাজর, ক্যাপ্সিকাম হাই ফ্লেমে ভাজতে হবে। ভাজা হয়ে এলে নুন দিতে হবে।
- 3
এবার চাউটা দিয়ে চিলিসস, সয়াসস, টমেটো সস, কাঁচালঙ্কা কুঁচি মেশাতে হবে। ভালো ভাবে মিশিয়ে ডিম আর চিকেনটা দিতে হবে।
- 4
আরো একবার খুব ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16366417












মন্তব্যগুলি (3)