সর্ষে ঝিঙ্গে(shorshe jhinge recipe in Bengali)
Sumitra Ghosh @cook_18422570
সর্ষে ঝিঙ্গে(shorshe jhinge recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ঝিঙে ও আলু গুলো ছুলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে । এবার ঝিঙে পটল গুলোকে সর্ষে বাটা, পোস্ত বাটা, নুন, হলুদ গুঁড়ো, চিনি ও হাফ টেবিল চামচ সরষের তেল দিতে হবে ।
- 2
এবার ভালো করে সব উপকরণ একসঙ্গে ঝিঙে ও আলুর সাথে মেখে নিতে হবে । কাঁচা লংকা ও দিয়ে দিতে হবে ।
- 3
এবার কড়াইয়ে তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিয়ে তাতে মেখে রাখা ঝিঙে আলু গুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে ১০ মিনিট এর জন্য কম আঁচে ।
- 4
প্রয়োজনে সামান্য জল দিতে হবে । ১০ মিনিট পর ঢাকনা খুলে খুব সাবধানে ঘুরিয়ে উলটে দিতে হবে । বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না ।
- 5
মাখা মাখা হলে নামিয়ে সামান্য সরষের তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে । তৈরি ঝিঙে সরষে পোস্ত ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16450905



মন্তব্যগুলি