জন্মাষ্টমী স্পেশাল কেক(cake recipe in Bengali)

জন্মাষ্টমী স্পেশাল কেক(cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আইসিং করার ক্রিম বিটার দিয়ে ফেটিয়ে ফুলিয়ে আলাদা করে সরিয়ে রাখতে হবে ।
- 2
এবার একটা মিক্সিং বোলে গুঁড়ো চিনি আর সাদা তেল ফেটিয়ে নিয়ে ওর মধ্যে কন্ডেনস্ড মিল্ক দিয়ে আরও বেশ কিছুক্ষন বিটারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে । ফুলে হালকা হয়ে এলে ময়দা আর বেকিং পাউডার চেলে নিয়ে অল্প অল্প কাট ফোল্ড মেথডে মেশাতে হবে । এই সময় এসেন্স দিয়ে দিতে হবে ।
- 3
ব্যাটার স্মুদ হয়ে গেলে কেক টিনে মিশ্রনটা ঢেলে কনভেকশান মোডে 170℃ এ 25 মিনিট বেক করে নিতে হবে ।
- 4
কেক পুরো ঠান্ডা হয়ে গেলে টিন থেকে বের করে মাঝ বরাবর কেটে কেক বোর্ডে বসিয়ে এক ভাগের উপর সোকিং এর জন্য রাখা জল স্প্রে করে কেকের উপরের দিকটা হালকা ভিজিয়ে নিতে হবে ।
- 5
এবার ক্রিম লাগিয়ে তার উপর গানাশ দিয়ে অন্য ভাগটা চেপে দিয়ে আবার একবার জল স্প্রে করে দিতে হবে । এবার পুরো কেকটা ক্রিম দিয়ে ক্রাম্ব কোট করে ফ্রিজে 30 মিনিট রেখে ঠান্ডা করতে হবে ।
- 6
30 মিনিট পর ক্রাম্ব কোটের উপর আবার ক্রিম দিয়ে ফিনিশিং করে দিতে হবে ।
- 7
একটা পাইপিং ব্যাগে নজল লাগিয়ে ক্রিম ভরে পেখমের মত ডেকরেশান করে দিতে হবে । কেকের নিচের দিকেও ক্রিম দিয়ে সাজাতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি