তালের বড়া(taler bora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে তাল খুব ভালো করে ধুয়ে,তালটিকে চেপে চেপে নরম করে নিতে হবে, এবার তালের খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
তালের আঁটি আলাদা করে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে তালের আঁটি গুলো ভিজিয়ে রাখতে হবে।
- 3
এবার একটি বড়ো গ্ৰেটারের সাহায্যে তালের আঁটি গুলো থেকে ঘসে ঘসে পাল্প বের করে নিতে হবে।
- 4
অন্য দিকে চিনি গুঁড়ো করে নিতে হবে।
- 5
এবার একটি বড় পাত্রে প্রথমে তালের পাল্প নিয়ে, তার মধ্যে ময়দা,নারকেল কোরা, সুজি,চিনি গুঁড়ো করা ও পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।মিশ্রণ টি খুব পাতলা বা খুব গাঢ় না হয়।
- 6
এবার একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হলে,গ্যাসের ফ্লেম লো তে রেখে,তালমাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে বড়ার আকারে কড়াই তে দিয়ে ভেজে নিতে হবে।
- 7
এবার তেল ঝরিয়ে মনের মতো করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16451809




মন্তব্যগুলি