আলু ফ্রেঙ্কি (Potato Frankie recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আটা, ময়দা, 1/2 নুন,1টেবিল চামচ তেল মিশিয়ে একটা নরম ডো মেখে রেখেছি।
ফ্রাঙ্কি মশলা এক সাথে মিশিয়ে রেখেছি। সেদ্ধ আলু চটকে / মেশ করে নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা ভিনিগারে মিশিয়ে রেখেছি। - 2
কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে,1/3 কাপ পেঁয়াজ কুঁচি দিয়েছি। একটু নেড়েচেড়ে আদা কুঁচি, রসুন কুঁচি, 2টা লঙ্কা কুঁচি দিয়েছি। মিনিট খানেক ভেজে নিয়ে টমেটো পেস্ট ও টমেটো কেচাপ দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি।
- 3
লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করেছি। এবার সেদ্ধ আলু দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ও 1.5 টেবিল চামচ ফ্রাঙ্কি মশলা দিয়েছি। আরো 2-3 মিনিট রান্না করেছি।
- 4
এবার মেখে রাখা ডো থেকে লেচি কেটে পাতলা রুটি বেলেছি। রুটি গুলো অল্প করে দু দিক সেকে রেখেছি। এবার কষানো আলু থেকে পরিমাণ মতো আলু নিয়ে লম্বা রোলে র মতো করে নিয়েছি। আবার তাওয়াতে বাটার দিয়েছি । একদিকে রুটি ও পাশে আলুর রোল দিয়ে শেকে/ ভেজে নিয়েছি।
- 5
এবার রুটিতে আলুর পুর পেঁয়াজ কুঁচি,ধনেপাতা কুঁচি, চিলি ভিনিগার, ও আমূল চীজ ও ফ্রাঙ্কি মশলা দিয়ে রোল করে নিয়েছি । তৈরি আলু ফ্রাঙ্কি ।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি